স্টুডেন্টস অ্যাসোসিয়েশান অব চিরিরবন্দর (স্যাক) এর উদ্যোগে বন্যার্তদের জন্য বাড়ি নির্মাণ "
মহান সৃস্টিকর্তা হয়তো আমাদেরকে মাধ্যম হিসেবে পাঠিয়েছিলেন, আপনাদের অর্থগুলো একবারে নিঃস্ব মানুষগুলোর কাছে পৌছ দেয়ার জন্য।
যার ফলশ্রুতিতে আমরা, আন্ধারমুহায় (অধিকারী পাড়া) ভানু বালা রায়ের জন্য
একটি বাড়ি বানিয়ে দেয়ার সম্পুর্ণ খরচ বহন করেছি (প্রায় ১০,০০০/-)।
অসহায় মহিলাটি তার খুশির কথাগুলো ভাষায় প্রকাশ করতে পারছিলেন না। ওনার এক মেয়ে দশম শ্রেণির ছাত্রি, আর এক মেয়ে ৫ম শ্রেণিতে।
পরিতাপের বিষয়, বন্যার পানি নেমে যাওয়ার ১ মাস পেরিয়ে গেলেও এখনো নিজের
বাড়িতে উঠতে পারেনি, পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে ছয়টি মানুষের পরিবারটি।
কাঁকড়া নদীর পাড়ে মিলপাড়ায় ছোট্ট ঘরে থাকতো মর্জিনা ও জাহেরা খাতুন নামের দুই বৃদ্ধা।
নিঃসন্তান মহিলা দুটি ১৯৭১ সালের পর থেকে আছেন সেখানে, কর্ম করার উপায়
নেই। বন্যায় হারিয়ে গিয়েছিল তাদের বাড়িটি। মাথায় গোঁজার ঠাই নেই।
অবশেষে, আজ যখন তারা একটি বড় ঘরে উঠতে পারলো, দু চোখ দিয়ে পানি গড়িয়ে পরছিল তাদের। বারবার আমাদের জন্য দোয়া করছিলেন।
আজ রাতটি যখন নিশচিন্তে ঘুমাবে এই ভেবে যে, "এটি আমার ঘর, মনের অজান্তে ফুটে উঠবে হাসি"।
আমরা সার্থক সেই হাসির অংশ হতে পেরে।
এছাড়া, আরো দুইটি ভেঙে যাওয়া বাড়ি পুনঃনির্মাণের জন্য সিদ্দিকুর রহমান
(হঠাৎ পাড়া, কালিগঞ্জ) কে ৫,০০০/- এবং ছমিউদ্দিন (মাঝা পাড়া) কে ৫,০০০/-
টাকা সহায়তা করা হয়েছে।
সকল কিছু সম্ভব হয়েছে আপনাদের আর্থিক সহযোগিতায় আর Asadujjaman Jemi ভাইয়ের ৫০,০০০/- টাকার আর্থিক অনুদানে। আল্লাহ আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুন মানবতার কল্যানে।
আরো কিছু বাড়ি নির্মাণে জরুরী হলেও আমাদের অপ্রতুলতার কারণে সম্ভব হচ্ছে না। দিতে পারলে শান্তি পেতাম।
মানুষগুলোর কাছে দোয়া প্রাপ্তি ছিল সবচেয়ে আনন্দের।
আমরা কিছু করেছি, করে চলেছি তার চেয়ে একটু বেশি, ইনশাআল্লাহ আগামীতে করবো আরও বেশি।
Tuesday, September 12, 2017
Friday, July 14, 2017
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ কৃতি শিক্ষার্থী
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থী। সামনের সারির বাম থেকে ২য় (রাকেশ সরকার), পিছনের সারির বাম থেকে ৪থ (নাজমুল নাসিম), ৫ম (উৎস সরকার), ৬ষ্ঠ (আল-আমিন সরকার)।
তারা আমাদের গর্ব, অহংকার। চিরিরবন্দরবাসীর পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই চার রেসিডেন্টস স্কাউট গত ১৩ জুলাই তাদের জীবনের শ্রেষ্ঠ অর্জনটি গ্রহনের আগে জাতীয় কবি কাজী নজরুলের মাজারে শ্রদ্ধা নিবেদন করে, পরে তারা স্বাধীনতা জাদুঘর, সোহরাওয়ারদি উদ্যান, শিখা চিরন্তন ঘুরে দেখে।
শিখা চিরন্তনের সামনে তারা দাঁড়ানোর একসময় তারা লক্ষ করে যে, আমাদের জাতীয় পতাকাটি ছেড়া, তৎক্ষণাৎ তারা ব্যাপারটি কর্মকর্তাকে জানায়। তারা খুব তাড়াতাড়ি নতুন পতাকা লাগাবেন বলে আশ্বাস দেন এবং তাদের ধন্যবাদ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দুই দিন অবস্থান করে দশম শ্রেণীর ছাত্র আলামিন অনেক কিছু শিখতে, জানতে পেরেছে বলে খুবই খুশি সে। স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (SAC) সন্মানিত সাঃ সম্পাদক আশিক তাদের সাহায্য করায়, আশিককে অনেক ধন্যবাদ।
সদা প্রস্তুত, প্রতিদিন কারো না কারো উপকার করা, দেশের জন্য নিবেদিত প্রাণ এই স্কাউটরা আমাদের চিরিরবন্দরের কর্ণধার, দেশের সম্পদ।
তোমাদের সাথে নিয়ে এগিয়ে যাবে চিরিরবন্দর,
এগিয়ে যাবে বাংলাদেশ।
Friday, July 7, 2017
চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত
চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ। ঢাকা ল্যাব এইডে চিকিৎসাধীন।
মোরশেদ উল আলম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় তেঁতুলিয়া ইউপির একটানা ২০ বছরের জনপ্রিয় চেয়ারম্যান সুনীল কুমার সাহা (৬০) গুরুতর আহত হলে তাঁকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কের ভূষিরবন্দরে।
প্রত্য¶দর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় সৈয়দপুর থেকে দিনাজপুরগামী অপর একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। হেলমেড না থাকায় এতে ঘটনাস্থলেই ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ সংবাদ ছড়িয়ে পড়লে সাথে সাথেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ¯^জনরা ও এলাকার সর্বস্তরের জনগণ। আহত চেয়ারম্যানকে দেখতে ছুটে যান দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, জেলা বাসমালিক গ্রæপের সাবেক সভাপতি ভবানী শংকর আগরওয়াল, প্রতিবেশি ও ব্যবসায়ী কিষনলাল আগরওয়াল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তঘোষ, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজার রহমান ফিজার, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, প্রতিবেশী, বন্ধুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইউপি সদস্যবৃন্দ। ঢাকা পাঠানোর সময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মাঠে হেলিকপ্টারের কাছে এক নজর দেখার জন্য ওই ইউনিয়নের সহ¯্রাধিক লোক জমায়েত হয়।
প্রাথমিক চিকিৎসাশেষে কর্তব্যরত চিকিৎসক জানান, নাক দিয়ে অতিরিক্ত রক্ত¶রণ হওয়ায় তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। সেইসাথে সিটিস্ক্যানে মাথায় রক্ত¶রণ স্পষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, বহুব্রীহি নামক এনজিও’র নির্বাহী পরিচালক ও প্রতিবেশি জাকির হোসেন জানান, আহত জনপ্রিয় চেয়ারম্যানের উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫ টায় হেলিকপ্টারে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে আশংকাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিরিরবন্দর উপজেলার স্থায়ী বাসিন্দা ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ এম আমজাদ হোসেন ও নিউরো বিশেষজ্ঞ ডাঃ সিরাজুল ইসলাম বর্তমানে রোগীর দেখভাল করছেন ও খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
অপরদিকে ইউপি সদস্য মোকছেদুর রহমান জানান, স্থানীয় লোকজন অপর মোটরসাইকেল চালক নীলফামারী কিশোরগঞ্চ উপজেলার আক্তারুজ্জামান (২৩) কে মোটরসাইকেলসহ আটক করে ওই ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়েছে। দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং আহত চেয়ারম্যানের স্ত্রী জয়ন্তী মুস্তফি রোগীর সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
- journalist Ofm Morshed

Wednesday, July 5, 2017
*আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও এ বি ফাউন্ডেশনের ১৭ তম জন্ম দিন*
আমেনা-বাকী
রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও এ বি ফাউন্ডেশনের ১৭ তম জন্ম দিনে
ফাউন্ডেশনের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বরণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ
আমজাদ হোসেন স্যারের শুভেচ্ছা বার্তাঃ-
“শিক্ষাই পারে জাতিকে একটি শক্তিশালী জনগোষ্ঠী উপহার দিতে” এই শ্লোগান ২০০০ সালের ৫ই জুলাই আমার মাতা আলহাজ¦ আমেনা খাতুন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ভিত্তি স্থাপন করেণ। ২০০১ সালে ২৯ শে জানুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি জনাব এ. টি. এম. আফজাল সাহেবের উপস্থিতিতে আমি বলেছিলাম “স্বপ্ন মোদের আকাশ ছোঁয়া, সাধ্য মোদের সীমিত ” দিনাজপুরের মত অবহেলিত জনপদে আশার আলো জ¦ালাতে ভবিষ্যৎ প্রজন্মকে মাথা উঁচু করে দাঁড়াতে, বলতে “আমরাও পারি”। সেদিনের অঙ্গীকার ছিল দেশ ও জনপদের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে আজকের শিশুদের গুনগত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠা করা। যেখান থেকে কোমলমতি শিক্ষার্থীদের মনে এই বোধদয় হবে, শিক্ষার মূল ব্রত সেবা। যেখানে শিখবে নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক সম্মানের। বুঝবে ১০টি টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে নিজের উপার্জিত ১টি টাকা অনেক মূল্যবান।
অস্পট স্বর নিয়ে কম্পমান বক্ষে, ১৬৫ জন ছোট নিস্পাপ শিশু আর ০৮ জন শিক্ষক নিয়ে ২০০১ সালে হাতে গোনা কয়েকটা শ্রেণী কক্ষেএ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারের যাত্রা শুরু হয়। নীতিতে অবিচল থাকায় আমরা গত ১৬ বছরের মাথায় এসে হয়তো বা আমাদের আকাশ ছোঁয়া স্বপ্নের পথ বেয়ে অনেক দুর এগুতে পেরেছি। আজ আমেনা-বাকী নামের আবাসিক বিদ্যালয়টি আপনাদের তথা উত্তর জনপদের একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছি। তাই মহান আল্লাহ্তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করছি।
এই কঠিন পদযাত্রায় অনেকেই আমার সাথে কাজ করেছেন নানাভাবে। অকুন্ঠ চিত্তে তাদের কয়েকজনের নাম না বললেই নয়, যাদের নাম উল্লেখ করতে হৃদয় ভারাক্রান্ত হয়, তাদের একজন হলেন আমার শ্রদ্ধেয় চাচা, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম মন্ডল, যিনি আপোষহীন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার নীতি বাস্তবায়নে অটল ছিলেন। এই স্বল্প ভাষী দৃঢ় চিত্ত মানুষটি অতি প্রিয় অসংখ্য সোনামনিদের দুঃখের সাগরে ভাসিয়ে ২০০৬ সালে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই মানুষটি কালবৈশাখীর তান্ডবে বিধ্বস্ত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের টিন উড়ে যাওয়া ঘরে, জলে ভেজা অন্ধকারে আলোকবর্তিকা হয়ে অত্যন্ত স্নেহের আবাসিক শিক্ষকদের পাশে থেকে ভয়কে জয় করার এক কবিতা রচনা করেন।
সর্বোপরি আমার মাতা আলহাজ¦ আমেনা খাতুন, আমার সহধর্মিনী ডাঃ শামীমা আমজাদ, যিনি এ. বি ফাউন্ডেশনের সহসভাপতি ও একাডেমিক কাউন্সিলের সভাপতি, আমার দু’সন্তান, আমার ছোট ভাই-বোন ও তাদের সস্তানরাসহ অনেক দুর ও নিকট আতœীয় এলাকার আপান বন্ধু-স্বজন, গুনীজন সার্বক্ষনিক আমাকে সাহস ও শক্তি যুগিয়েছেন। বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান বিশেষ করে মিসেস রওশন আক্তার, রিতা চৌধুরী (সাইফুদ্দিন-রিতা ফান্ড) সেলিম সিরাজ, (পরিচালক এলিট পেইন্ট গ্রুপ) ও গ্লিংকো ফাউন্ডেশন তাদের সাধ্যমত এই প্রতিষ্ঠানটিকে যে ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আজকের এই দিনে আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এই সাফল্যের কৃতিত্ব আপনাদেরই। আপনাদের অকুন্ঠ ভালবাসা, সমর্থন ও বিশ্বাস আমাদেরকে আরও বলিয়ান করে তুলেছে। আমরা আপনাদের কাছে আমেনা-বাকী প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ বিশেষ করে আমার রোগীরা যারা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে আমাকে সময় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি সবার প্রতি রইল আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা, স্নেহের ও ভালবাসা।
১৬ বছরের এ পথ চলায় আপনারা আমাদের সাথী। ঝড় বাদল আর শীতের তীব্রতাকে উপেক্ষা করে আপনারা সোনামনিদের তুলে দিয়েছেন আমাদের হাতে। অনেক কষ্ট বিড়ম্বনার মধ্যেও আপনাদের সাথে শিক্ষকরা তাদের দায়িত্বে সচেতন থেকেছেন। তারা অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। আর এই মহান পেশায় নিবেদিত প্রাণ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান, উপাধাক্ষ্য বিনয় কুমার দাস, অধ্যাপক মোঃ সামসুল হক, পরিচালক (শিক্ষা, পরিকল্পনা ও বাস্তবায়ন) যিনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম উন্নয়নে এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে বলিষ্ঠ অবদান রেখে চলেছেন। নিবেদিত প্রাণ এই শিক্ষক মন্ডলীর জন্যই আজ আমরা সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পেরেছি। বিনয়ের সাথে উল্লেখ করতে চাই আধুনিক মান-সম্মত আর্ন্তজাাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টির উদ্দেশ্যে আমাদের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে, আমেনা-বাকী ২০০১৪ সালে আমেনা-বাকী মহাবিদ্যালয়ের শুভ সূচনা। যে সূচনা হোক নিরন্তর পথচলা।
এছাড়াও এ.বি ফাউন্ডেশনের আওতায় সেলাই প্রশিক্ষণ প্রকল্প , দশটি শিশু বিকাশ কেন্দ্র, আই সি টি সেন্টার চালু এবং মৎস্য ও পোিিল্ট্র ফার্ম বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সেবার জন্য এ. বি ডায়াগষ্টিক সেন্টার চালু করা হয়েছে। আমরা একটি সর্ববৃহৎ লাইব্রেরী ও কারিগরী শিক্ষার প্রতি দৃষ্টি দিয়েছি।
আমরা জানি, এ সাফল্যের রাস্তায় অনেক প্রতিকূলতার সম্মূখীন হতে হবে, পাড়ি দিতে হবে দুস্তর পারাপার। বিশ্ববিদ্যালয়ের সাথে স্বাস্থ্যসহ অন্যান্য অনুষদ প্রতিষ্ঠা অসম্ভব বলে মনে হলেও আজ আমরা সে স্বপ্ন দেখতেই পারি, দেখছি তবে এটাও মানতে হবে স্বপ্ন দেখা আর লক্ষ্য নির্ধারণ অনেকটা সহজ হলেও স্বপ্ন পূরণ আর লক্ষ্য অর্জন ততটা সহজ নয়। আসুন আমরা সবাই মিলে শিক্ষা আর স্বাস্থ্যের শেষ সিড়িটা অতিক্রম করার চেষ্টা করি। উল্লেখ্য যে, আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই ইতিমধ্যেই এ. বি বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এর জমি ক্রয় শুরু হয়েছে। আগামিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ করার মাধ্যমে উত্তর জনপদের মানুষের মাঝে নতুন দ্বার উম্মোচন করব। আসুন আজকের এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের এ দিনে প্রিয় এলাকাবাসী, প্রশাসনের কর্মকর্তাসহ এ. বি ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সকল সদস্যদের নিঃস্বার্থ সহযোগিতা, নিষ্ঠার সাথে স্বরণ করছি।
সাংবাদিক ভাইয়েরা, যারা বিভিন্ন সময় আমাদেরকে তাদের কলমের মাধ্যমে তুলে ধরেছেন, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন ও সফলতা প্রচার করে এ. বি প্রতিষ্ঠানকে দেশ বিদেশে পরিচিত করেছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্বরণ করছি।
সর্বশেষে বলতে চাই আমেনা-বাকী আপনার আমার সকলেরই প্রতিষ্ঠান। চিরিরবন্দর তথা দিনাজপুর ও উত্তরবঙ্গের একটি মানুষ গড়ার কারখানায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এটি একটি সুন্দর সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। মাটি মানুষ আর দেশ আমাদের কাছে বড়, তাই মেধা আর মননের বিকাশ ঘটিয়ে আসুন আমরা একটি সুন্দর সুশীল সমাজ ব্যবস্থার বীজ বপন করি।
একটি শিক্ষিত সমাজ দেশ ও জাতির অহংকার-
অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
এ. বি ফ্উান্ডেশন

Tuesday, July 4, 2017
চিরিরবন্দরে শিক্ষক সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত SAC
চিরিরবন্দরে শিক্ষক সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত।
আজ সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু হলে শিক্ষক সম্মাননা, শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)
অনুষ্ঠানে ২জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়, বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় এবং কয়েকজন অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও চিরিরবন্দরের একজন মহিলা ক্রিকেটার পবিত্রা রায় এবং শিশুদের নিয়ে কাজ করার বিশেষ অবদানের জন্য ইউনেস্কো কর্তৃক পুরস্কারপ্রাপ্ত শিরিন শিলাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের সভাপতি
জনাব মো: আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য
অর্থপেডিক সার্জন এবং আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও
চেয়ারম্যান ডা: মো: আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
জনাব মো: আজিম উদ্দীন গোলাপ এবং জেলা পরিষদের সদস্য জনাব মো: মোস্তাফিজার
রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী
শিক্ষকগন এবং স্যাক এর সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান লাবু, মো: আরিফুল
ইসলাম, অসিম রায়, আসিফ, সোহাগ, লিটন সহ সকল সদস্যগন।
অতিথিরা সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং কাজের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সংগঠনের সাঃ সম্পাদক আল ফাহাদ আশিক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ জানাই, সন্মানিত স্যারদের, প্রফেসর ডাঃ আমজাদ স্যার, খায়রুল স্যার, সামাদ স্যার, জালাল স্যার, কৃষ্ণপদ স্যার, মাহাতাব স্যার, ইউসুফ স্যার, মিজান স্যারকে।
অশেষ ধন্যবাদ জানাই, সন্মানিত সদস্য ভাইদের, ফিজার ভাই, গোলাপ ভাই, বক্কর ভাই, শাহিনুর ভাই, হাবিব ভাই, রাশেদুল ভাই, মাজেদুর ভাই, ওয়াসিফ ভাই, জেমি ভাই সহ আমাদের শক্তির উৎস ভাইদের।
২২০ জনের স্থান সংকুলান না হওয়ায় এবং সবার জন্য টি- শার্টের আয়োজন করতে না পারায় আমরা দুঃখিত।
ভালো থাকুক স্যাকের প্রতিটি সদস্য
ভালো থাকুক স্যাকের ভালো কাজগুলো
জয়তু #SAC

Student's Association of Chirirbandar - SAC was live — at Chirirbandar Upazila.
শিক্ষক সন্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধা বৃত্তি অনুষ্ঠান - ২০১৭

-1:09

Student's Association of Chirirbandar - SAC updated their cover photo.
আপনার আগমনের অপেক্ষায় "বঙ্গবন্ধু হল" এ, ২৭ জুন, সকাল ৯.৩০ মিনিট...
চিরিরবন্দরের একজন সফল মানুষের গল্প।
মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন...
মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন...
আমাদের
চিরিরবন্দরের কৃতী সন্তান , দেশ বরেণ্য অথোপেডিক্স সার্জন , চিরিরবন্দর
শিক্ষানগরীর অগ্রসৈনিক , আমেনা -বাকি স্কুলের প্রতিষ্ঠাতা প্রফেসর...
chirirbandar5240.blogspot.com
Subscribe to:
Posts (Atom)