আমাদের চিরিরবন্দরের কৃতী সন্তান , দেশ বরেণ্য অথোপেডিক্স সার্জন , চিরিরবন্দর শিক্ষানগরীর অগ্রসৈনিক , আমেনা -বাকি স্কুলের প্রতিষ্ঠাতা প্রফেসর ডাঃ আমজাদ হোসাইন স্যার এর আত্মজীবনী থেকে
বাবাকে আমি যেভাবে দেখেছি এবং যার নামে স্কুল কলেজের নামকরন করেছি।
আমি ছোট্ট বেলা এবং আমার জ্ঞান হওয়ার পর দেখেছি চিরিরবন্দর এ কাকড়া নদীর উপকূল ঘেসে প্রায় ২০ একর জমির উপর একটি মনোরম পরিবেশে তৈরি রিভারভিউ রাইচ মিল যেখানে প্রতি দিন দেড় দুই হাজার মন ধান থেকে চাউল বের করা হত।
বিশাল এ চাতালটি অত্র এলাকার হাজার ও মানুষের কর্মসংস্থানের চালিকা শক্তি ছিল। কাশীনাথ ব্যর্নাজীর তত্ত্বাবধানে এই মিলটি পরিচালিত হতো। আমার বাবা ছিলের এই মিলের সহকারী ম্যানেজার এবং কাশীনাথ ব্যার্নাজীর খুবই প্রিয়।
মিলটি ছিল আমাদের বাড়ী খেকে ৪/৫ মাইল দুরে তার পরেও আমি একটু সময় পেলেই চলে আসতাম বাবার কাছে কারণ এখানকার পরিবেশ আমাকে মুদ্ধ করতো। আবার আমি যেহেতু বাকী সাহেবের ছেলে তাই কাশী বাবুসহ সকল ষ্টাফরা আমাকে অনেক আদর করতো। বিশেষ করে নবান্নসহ অন্যান্য উৎসবের মিষ্টি, লুচি, পরেটা খাওয়ার জন্য আমি অস্থির থাকতাম।
৬০ এর দশকে আমাদের আশেপাশের অনেকেই দিনাজপুর শহরে জমি ও বাড়ী করার চিন্তা করেন। আমি বাবাকে প্রায়ই বলতাম শহরে একটি বাড়ী করার জন্য কিন্ত বাবা আমার উপর বিরক্ত হয়ে একদিন বলেছিলেন আমার দ্বারা সম্ভব হবে না তুমি বড় হয়ে কিনো। সম্পদ গাড়ী বাড়ী জায়গা জমির প্রতি বাবার কোন লোভ লালসা ছিল না। বাবার এ রকম মনোভাব আমাকে আজও শিক্ষা দেয়।
আমার নানা ছিলেন ফল ব্যবসায়ী ভাল উর্দু বলতে পারতেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের আশেপাশে যখন আগুন জ¦লছে তিনি তখন গেলেন রংপুর পাকিস্তানী আর্মির সেক্টর কমান্ডারের সাথে দেখা করে বলেন আমাদের ছেলেদের কি হবে তখন কমান্ডার সাহেব বলেন, “দাড়ি রাখক্কে, টুপি পিনকে দিন বেশ মৌলবি সাহেব বানজাও। আরও বলেন যেটা বাংলায় এরকম তোমাদের স্কুল- কলেজের ছেলেরা ও শিক্ষকরা যারা আছেন তাদের বলবে দাড়ি রাখবে, টুপি পরবে ক্ষেতে কাজ করবে। এদের লেখাপড়ার কোন দরকার নাই । আরও বলে তুমি এখন যাও আমরা এদেশের মাটি চাই মানুষ না।
পরবর্তিতে ক্যান্টমেন্ট থেকে বের হয়ে ট্রেনে করে আসার সময় পারবর্তিপুর রেল জংশনের পাশে অবাঙ্গালীরা তাকে বেদম প্রহার করে এবং সারা শরীর রক্তাত্ব করে দেয়। পরে বাড়ী এসে পাঞ্জাবী খুলে আমাদের এই রক্তাত্ব শরীর দেখায়। তখন রিভারভিউ রাইচ মিলের মধ্যেই আমাদের সবাইকে নিয়ে ছোট খাটো একটি জরুরী বৈঠক বসে। আমার বাবা নানাকে প্রশ্ন করেছিলেন এই মুহুর্তে আপনি কি বলেন, নানা বলেছিলেন এখন আর এখানে থাকা ঠিক হবে না। পরের দিনই ২০ জনের বড় একটি বহর নিয়ে ভারনের পশ্চিম দিনাজপুরের কুশমান্ডি থানার একটি স্কুলে ক্যাম্প করে অবস্থান নিলাম।
পরে তিন দিনের মাথায় আমি এবং আমার চাচাত ভাই হামিদুল হক (যিনি বি সি এস ইঞ্জিনিয়ার বিদেশে কর্মরত) এবং আমার চাচা মুরহুম নূরুল ইসলাম পাশেই কামার পাড়া ক্যাম্পে প্রশিক্ষণ নেয়ার সিদ্ধান্ত নেই। প্রশিক্ষন ক্যাম্পে ক্যােপ্টন আনোয়ার (যিনি পরর্বতিতে মেজর জেনারেল, বি ডি আর এর ডি জি ছিলেন), অধ্যাপক আবু সাঈদ (বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ছিলেন) প্রমুখ ব্যক্তিরা বিভিন্ন দায়িত্বে ছিলেন । প্রশিক্ষণে যাবার আগে আমার বাবা বাধা তো দিলেন না বরং গৌরবজ্জ্বল চেহারায় বিদায় দিয়ে বললেন যুদ্ধে যাও মনোবল হারাবে না, সাহস ও শক্তি দিয়ে শক্রুকে মোকাবেলা করবে। বাবার এরকম কথায় আমি অনেক অনুপ্রানিত হয়েছিলাম।
পরবর্তিতে আমি আহত হয়ে ভারতীয় সামরিক হাসপাতালে চিকিৎসার সময় বাবা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্ত তা সম্ভব হয়নি। পরে যুদ্ধ শেষে দেশে ফিরে দেখলেন রিভারভিউ রাইচমিলটি লুট প্রায়, টিন খুলে নিয়ে গিয়েছিল ইট ভেঙ্গে ফেলা হয়েছিল আবার অনেকেই জমি দখল করে নিয়েছিল। এই ধংসকৃত প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতা নিয়ে আবার পূর্ননির্মান করেছিলেন আমার বাবা। এবং এ কাজে তিনি কাশী নাথ বাবু কেই ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছিলেন।
যুদ্ধের পর বঙ্গবন্ধু আমাকে তার নিজ হাতের লেখা একটি চিঠি, কিছু টাকা ও টিন গ্রামের ঠিকানায় পাঠিয়েছিলেন। যেটা আমার বাবা গর্বভরে গ্রহন করেছিলেন এবং এগুলি তিনি স্বযতেœ নিজ হাতে রেখে দিয়েছিলেন। কাশীনাথ বাবুকে আনতে বাবা যখন ভারতে যান তখন তার কোন পাসপোর্ট না থাকায়, ভারতে প্রবেশে বাধা দেয় বাবা তখন বলেছিলেন আমার সন্তান মুক্তিযোদ্ধা এই দেখ বঙ্গবন্ধুর লেখা চিঠি, তারপর ভারতীয় পুলিশ তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন।
আমি ডাক্তার হওয়ার পর মিডিলিষ্টে ডাক্তার নিয়েছিলো এবং চাকুরীর অনেক সুযোগ ছিল। আমার বাবা আমাকে নিরুৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন ডাক্তারী করতে বিদেশে নয় বরং দেশেই ভাল ডাক্তার হয়ে এদেশের মানুষকে সেবা করবা। বাবা আমাকে সব সময় উচ্চ শিক্ষার জন্য অনুপ্রানিত করতেন।
যুদ্ধের সময় রাজশাহী চারঘাটে অনেক এর মধ্যে ডাঃ সুলতান ও আমাদেরই আরেক ভাই শাহজাহান ঢাকা বিশ^বিদ্যালয় পড়া একজন ছাত্রসহ প্রায় ১৫০ জনকে নির্মম ভাবে হত্যা করা । আমার বাবার উদ্দ্যেগে সকলের সহযোগিতায় শাহজাহান এর ¯œৃতি ধরে রাখার জন্য তার নামকরন অনুসারে “শহীদ শাহজাহান” প্রাথমিক বিদ্যালয় নির্মান করা হয়। চিরিরবন্দর ডিগ্রী কলেজ করার জন্য প্রানপণ চেষ্টা করেন এবং পরবর্তিতে করতে সক্ষ্যম হন। ষ্টেশন জামে মসজিদ নির্মানে বাবার অগ্রনি ভুমিকা পালন করেত দেখিছি। ১৯৯১ সালে নান্দরায় মাদ্রাসা সবিচ পদে থেকে মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে দেন
দুঃথভারাক্রান্ত মনে বলতে হয় আমি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি কনসালটেন্ট হিসাবে কাজ করি তখন এরশাদ সরকারের পতনের সময় প্রচুর মারামারি, কাজের অনেক চাপ। বাবা তখন হঠাৎ অসুস্থ হয়ে পরেন কিন্ত আমাকে কোন ভাবেই কর্মস্থল ত্যাগ করতে দেওয় হচ্ছিল না । এবং আমি নিজেও কাজের চাপে ছুটির কথা বলতে পারি নাই। অবশেষে ৪ মাস পরে বাবাকে নিয়ে আসি ঢাকায়, পরীক্ষা করে ধরা পড়লো বাবার ক্যান্সার হয়েছে। এরমধ্যে বাবার অবস্থা খুবই খারাপ। এই অসুস্থ্য অবস্থায় ও ঢাকায় এসে আমাকে বলে বাবা তুমি আমাকে নান্দ্রেরায় মাদ্রাসায় নিয়ে যাও, আমি তখন আমার ভাঙ্গা একটি লাল রঙের গাড়ীতে করে বাবাকে চিরিরবন্দরে নিয়ে যাই। কিন্তু ০৬ মাসের মধ্যে (২রা মে ১৯৯১) বাবা মৃত্যুর কোলে ঢোলে পরেন।
পরিশেষে বলতে চাই আমার বাবার যে সাহসীকতা, সততা, বলিষ্টতা আমাকে অনুপ্রানিত করেছে। আজ ২৬ বছর পরও তা স্বরন করছি এবং তার নামে প্রতিষ্ঠিত করেছি এ. বি ফাউন্ডেশন। এভাবেই এ.বি স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের প্রতি আমার অনুরোধ থাকবে জীবনে যত বাধা আসুক সর্বদা সততা, ন্যায়পরায়নতা, ইচ্ছাশক্তি ও সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে চলবে।

