Friday, July 7, 2017

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ। ঢাকা ল্যাব এইডে চিকিৎসাধীন।

মোরশেদ উল আলম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় তেঁতুলিয়া ইউপির একটানা ২০ বছরের জনপ্রিয় চেয়ারম্যান সুনীল কুমার সাহা (৬০) গুরুতর আহত হলে তাঁকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কের ভূষিরবন্দরে।
প্রত্য¶দর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় সৈয়দপুর থেকে দিনাজপুরগামী অপর একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। হেলমেড না থাকায় এতে ঘটনাস্থলেই ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ সংবাদ ছড়িয়ে পড়লে সাথে সাথেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ¯^জনরা ও এলাকার সর্বস্তরের জনগণ। আহত চেয়ারম্যানকে দেখতে ছুটে যান দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, জেলা বাসমালিক গ্রæপের সাবেক সভাপতি ভবানী শংকর আগরওয়াল, প্রতিবেশি ও ব্যবসায়ী কিষনলাল আগরওয়াল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তঘোষ, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজার রহমান ফিজার, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, প্রতিবেশী, বন্ধুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইউপি সদস্যবৃন্দ। ঢাকা পাঠানোর সময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মাঠে হেলিকপ্টারের কাছে এক নজর দেখার জন্য ওই ইউনিয়নের সহ¯্রাধিক লোক জমায়েত হয়।
 প্রাথমিক চিকিৎসাশেষে কর্তব্যরত চিকিৎসক জানান, নাক দিয়ে অতিরিক্ত রক্ত¶রণ হওয়ায় তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। সেইসাথে সিটিস্ক্যানে মাথায় রক্ত¶রণ স্পষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, বহুব্রীহি নামক এনজিও’র নির্বাহী পরিচালক ও প্রতিবেশি জাকির হোসেন জানান, আহত জনপ্রিয় চেয়ারম্যানের উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫ টায় হেলিকপ্টারে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে আশংকাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিরিরবন্দর উপজেলার স্থায়ী বাসিন্দা ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ এম আমজাদ হোসেন ও নিউরো বিশেষজ্ঞ ডাঃ সিরাজুল ইসলাম বর্তমানে রোগীর দেখভাল করছেন ও খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
 অপরদিকে ইউপি সদস্য মোকছেদুর রহমান জানান, স্থানীয় লোকজন অপর মোটরসাইকেল চালক নীলফামারী কিশোরগঞ্চ উপজেলার আক্তারুজ্জামান (২৩) কে মোটরসাইকেলসহ আটক করে ওই ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়েছে। দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং আহত চেয়ারম্যানের স্ত্রী জয়ন্তী মুস্তফি রোগীর সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
- journalist Ofm Morshed

No comments:

Post a Comment