Tuesday, April 25, 2017

আমাদের  চিরিরবন্দর ।
কালের ধারাবাহিকতায় অবহেলিত চিরিরবন্দর আর অবহেলিত নেই।একটা সময় ছিল চিরিরবন্দর পরিচয় দিলে মানুষ হাসতো,আমরা অবহেলিত, আমরা মামলাবাজ,আমাদের জন্যই নাকি দিনাজপুর জেলা জজ কোটের উকিলগুলো খেয়ে পরে বেঁচে আছে ।
এইতো সেদিনের কথা যেদিন  আমরা পুরো দিনাজপুর বাসীর কাছে তামাশার পাএ ছিলাম।
অথচ আজ আমরা গর্বিত, চিরিরবন্দরে জন্ম নেয়ার জন্য। শুধু দিনাজপুর নয় পুরো উত্তর বাংলার জন্য চিরিরবন্দর এখন রোল মডেল।আমরা গর্ব করে বলি আমাদের যা আছে তোমাদের তা নেই। শিক্ষা নগরী খ্যাত আমাদের চিরিরবন্দর এখন সারা দেশের কাছে দৃষ্টান্ত ।
একটি গ্রামীণ জণপথে এত গুলো মান সম্মত স্কুল সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না । চিরিরবন্দরে অবস্থিত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ফলাফল এখন দেশ সেরা ।দেশবরণ্য অর্থপেডিক্স ডাক্তার আমজাদ হোসেনের জন্ম আমাদের চিরিরবন্দরে ,তার প্রতিষ্ঠিত আমেনা-বাকী স্কুল মূলত চিরিরবন্দরে কে পরিবর্তনের পথ দেখায়। তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে আইডিয়াল, ড্যাফডিল, সুফফা, এ জেড,সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ।চিরিরবন্দরের মানুষ কতটা চ্যালেঞ্জ নিতে জানে তার প্রমাণ এই স্কুলগুলো। এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নিজকে টিকে রাখতে অক্লান্ত পরিশ্রম করে এসব প্রতিষ্ঠান ভাল ফলাফল করে নিজদের যোগ্যতার প্রমাণ রাখছে। নিন্দুকরা কি ভাবতে পারেন সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ,জয়পুরহাট,রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাও,গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড় সহ অনেক জেলার শিক্ষার্থী দিয়ে চিরিরবন্দর এখন ভরেগেছে।
আর চিরিরবন্দরের সুগন্ধি চাল,গরুর দুধের খ্যাতি সবার জানা ।
লেখকঃ মঞ্জুর আলি শাহ
ছবিঃ মিজানুর রহমান, প্রিন্সিপাল, ABRMSC

Saturday, April 8, 2017

চিরিরবন্দরে ৪ দিন ব্যাপী ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত

মোরশেদ-উল আলম , চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ : দিনাজপুরের চিরিরবন্দরে ৪ দিন ব্যাপী বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ এপ্রিল ২২ চৈত্র হতে ৮ এপ্রিল ২৫ চৈত্র পর্যন্ত ৪ দিন ধরে ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে উপজেলার ছোট হাশিমপুর বলাইবাজারের ¯^র্গীয় অশ্বিনী কুমার রায় মাষ্টারের মিলচাতালে বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় ১৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্নসচিব মহেশ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আয়োজক নিহার রঞ্জন সবুজ জানান গত শুক্রবার রাতে সমাপনী অনুষ্ঠানে অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশন করেন ভারত থেকে প্রশিক্ষিত টাঙ্গাইল জেলা হতে আগত শেফালী সরকার, সাতক্ষীরার রাজীব বিশ্বাস ও ঝর্ণা রায়। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার নদীয়া বিনোদিনী ( মহিলা)  সম্প্রদায় ও নিত্যগোপাল( মহিলা) সম্প্রদায়, নোয়াখালী জেলার মদনমোহন (পুরুষ) সম্প্রদায়, সিলেট জেলার প্রাণসখী (মহিলা) সম্প্রদায়, নেত্রকোনা জেলার জয় বিমলকৃষ্ণ সম্প্রদায় ও পঞ্চগড় জেলার কৃষ্ণভক্ত সম্প্রদায় তাদের কীর্তন পরিবেশন করেন।

Tuesday, April 4, 2017

:বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে  আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে  ‘‘জনগনের অসচেতনতাই ভুমি অব্যবস্থাপনার জন্য দায়ী” বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।গতাকাল বুধবার সকাল ১০টায় স্কুল অডিটেরিয়ামে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহনে  এ প্রতিযোগিতা  অনুষ্টিত হয় ।প্রতিযোগিতায় চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান মডারেটরের দায়িত্ব পালন করেন এ সময় স্কুেলর সকল শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।পরে সহকারী কমিশনার (ভুমি) ভুমি বিষায়ে জনসচেনতা বাড়াতে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বলে মানুষের অসচেতনতা, অজ্ঞতা এবং হেয়ালিপনা ভূমির অব্যবস্থাপনার জন্য অনেকাংশেই দায়ী। আমরা যখন না জানি, তখনই কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীরা সুযোগ নিয়ে হয়রানি করান। নতুন প্রজন্ম ভূমি বিষয়ে খুব কম জানে। তাদের সচেতন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মামলা মোকদ্দমার ঝামেলা থেকে রেহাই পাবে।