স্টুডেন্টস অ্যাসোসিয়েশান অব চিরিরবন্দর (স্যাক) এর উদ্যোগে বন্যার্তদের জন্য বাড়ি নির্মাণ "
মহান সৃস্টিকর্তা হয়তো আমাদেরকে মাধ্যম হিসেবে পাঠিয়েছিলেন, আপনাদের অর্থগুলো একবারে নিঃস্ব মানুষগুলোর কাছে পৌছ দেয়ার জন্য।
যার ফলশ্রুতিতে আমরা, আন্ধারমুহায় (অধিকারী পাড়া) ভানু বালা রায়ের জন্য
একটি বাড়ি বানিয়ে দেয়ার সম্পুর্ণ খরচ বহন করেছি (প্রায় ১০,০০০/-)।
অসহায় মহিলাটি তার খুশির কথাগুলো ভাষায় প্রকাশ করতে পারছিলেন না। ওনার এক মেয়ে দশম শ্রেণির ছাত্রি, আর এক মেয়ে ৫ম শ্রেণিতে।
পরিতাপের বিষয়, বন্যার পানি নেমে যাওয়ার ১ মাস পেরিয়ে গেলেও এখনো নিজের
বাড়িতে উঠতে পারেনি, পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে ছয়টি মানুষের পরিবারটি।
কাঁকড়া নদীর পাড়ে মিলপাড়ায় ছোট্ট ঘরে থাকতো মর্জিনা ও জাহেরা খাতুন নামের দুই বৃদ্ধা।
নিঃসন্তান মহিলা দুটি ১৯৭১ সালের পর থেকে আছেন সেখানে, কর্ম করার উপায়
নেই। বন্যায় হারিয়ে গিয়েছিল তাদের বাড়িটি। মাথায় গোঁজার ঠাই নেই।
অবশেষে, আজ যখন তারা একটি বড় ঘরে উঠতে পারলো, দু চোখ দিয়ে পানি গড়িয়ে পরছিল তাদের। বারবার আমাদের জন্য দোয়া করছিলেন।
আজ রাতটি যখন নিশচিন্তে ঘুমাবে এই ভেবে যে, "এটি আমার ঘর, মনের অজান্তে ফুটে উঠবে হাসি"।
আমরা সার্থক সেই হাসির অংশ হতে পেরে।
এছাড়া, আরো দুইটি ভেঙে যাওয়া বাড়ি পুনঃনির্মাণের জন্য সিদ্দিকুর রহমান
(হঠাৎ পাড়া, কালিগঞ্জ) কে ৫,০০০/- এবং ছমিউদ্দিন (মাঝা পাড়া) কে ৫,০০০/-
টাকা সহায়তা করা হয়েছে।
সকল কিছু সম্ভব হয়েছে আপনাদের আর্থিক সহযোগিতায় আর Asadujjaman Jemi ভাইয়ের ৫০,০০০/- টাকার আর্থিক অনুদানে। আল্লাহ আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুন মানবতার কল্যানে।
আরো কিছু বাড়ি নির্মাণে জরুরী হলেও আমাদের অপ্রতুলতার কারণে সম্ভব হচ্ছে না। দিতে পারলে শান্তি পেতাম।
মানুষগুলোর কাছে দোয়া প্রাপ্তি ছিল সবচেয়ে আনন্দের।
আমরা কিছু করেছি, করে চলেছি তার চেয়ে একটু বেশি, ইনশাআল্লাহ আগামীতে করবো আরও বেশি।
No comments:
Post a Comment