Saturday, February 11, 2017

বই মেলা ২০১৭

বানিজ্য মেলা চলাকালীন এক বন্ধু দিনে তিন বার ফোন দিয়ে বলত " বানিজ্য মেলায় যাই, ঘোরাঘুরি করি"

প্রতিবার পাশ কাটিয়ে, শেষে ওকে বলেছিলাম " দোস্ত, আমার তো বানিজ্য করার মত কিছু নাই,
তার চেয়ে বরং তুই ফেব্রুয়ারী মাসে বই মেলায় আয়, তোকে পুরো মেলা ঘোরাবো, টিএসসি তে অন্তত এক কাপ লেবু চা খাওয়াতে পারবো " ।
পরে আর সে ফোন দেই নাই... :(

বুন্ধ,
বই মেলায় ঘুরতে আসলে হয়তো তোকে, বানিজ্য মেলার মত চাকচিক্ক্য, দামী পণ্য, সুন্দর মেকআপ করা মানুষ দেখাতে পারবো না।
তবে দেখাতে পারবো কিছু জ্ঞান পিপাসু মানুষের মুখ, নতুন বইয়ের প্রতি তাদের তৃষিত চাহনি।
দেখাতে পারবো, মা-ছেলে মিলে হাস্যোজ্জল মুখে এক স্টল থেকে অন্য স্টলে ছুটে চলা, বই কেনা। স্টলের এক কোণে ঠাই মেরে দাঁড়িয়ে থাকা ছেলেটির মনের আনন্দে বইয়ের পাতা উল্টানোর মধুর দৃশ্য। <3


দেখাতে পারবো, সুদূর দিনাজপুর থেকে ৪১৪ কিমি পাড়ি দিয়ে বইয়ের টানে ছুটে আসা, পঞ্চাশঊর্ধ্ব দুহাত ভর্তি বই নিয়ে মেলার সব স্টল ঘুরে ফিরে বই কেনা।

আরও দেখাতে পারবো, ছোট ছোট বাচ্চাদের বই কেনা আর পড়ার প্রতি অকৃত্তিম ভালবাসা। ৮ বছরের বাচ্চাটির হাতে শোভা পাচ্ছে নতুন বই, এর থেকে পৃথিবীতে সুন্দর দৃশ্য আর কিবা হতে পারে <3

দেখবি হয়তো, স্কুল থেকে মেলায় ঘুরতে আসা তরুণী দল, বই কেনার পাশাপাশি চলছে সেলফি তোলা সমানতালে। বই দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাওয়ায় সোহরাওয়ারদী উদ্যানের মেলার গাছ তলায়, ছেলে-মেয়েদের দল বেঁধে জিরিয়ে নেয়ার দৃশ্য, প্রাণ খোলা হাসি আড্ডার মুহূর্তগুলি।

তরুণ লেখকের পাঞ্জাবী আর গলায় চাদর ঝোলানোর দৃশ্য চোখ এড়াবে না।

প্রিয় লেখককে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে অটোগ্রাফ নিতে পেরে, কিশোরের চোখেমুখে রাজ্য জয়ের আনন্দ, এমন ছবি যে শুধু বই মেলায় দেখাতে পারবো বন্ধু... :)
সন্ধ্যা শেষে, দুই হাতে ভারী ভারী বইয়ের ব্যাগ, কাঁধ ব্যাগ ভর্তি করে,
বাবার হাত ধরে মেয়ের বাংলা একাডেমীর সামনে সুন্দর রাস্তাটি দিয়ে মনের আনন্দে বাড়ি পানে হেঁটে যাওয়ার দৃশ্য <3

এটি দেখতে যে তোকে বই মেলায় আসতেই হবে বন্ধু

Friday, February 3, 2017

“তিন পুরুষের ভাপা-চিতই পিঠার মুখরোচক স্বাদ”

 কুয়াশাভেজা সকালে আপনি আছেন ভাপা পিঠা বাটি হাতে নিয়ে, চারিদিকে ঘন কুয়াশার মাঝে আপনি। প্রচণ্ড শীতে আপনি কাপছেন, আর মজা করে পিঠা খাচ্ছেন ...

হয়তো এমন শীত পাওয়া যায় না সচরাচর, অথবা আপনি লেপ থেকে উঠতে উঠতে সকাল শেষ।

তবে সন্ধ্যায় বাজারে এমন পিঠা খাওয়া কি মিস করবেন... হয়তো না   

উনুনের সামনে বসে বাবা, এক হাতে ভাপা পিঠা বানানোর ছোট বাটি, আর অন্য হাত ঢেঁকি ছাটা চাল দিয়ে ভরে নিচ্ছেন বাটিটি। মাঝে মাঝে চুলার খড়িটি ঠেলে দিচ্ছেন।

কিছুক্ষন পর চিতই পিঠার চুলার উপর রাখা মাটির কড়াইয়ে ঠেলে দিচ্ছেন পানি মিশ্রিত চালের আটা। একটি ভাপা পিঠা উঠছে তো অন্য দিকে হয়ে আসছে চিতই পিঠা।

এভাবে অত্যন্ত নিপুন হাতে চলছে বাবার পিঠা বানানো। ঠিক পাশেই বসে আছে ছেলে, কেউ আসছে আর বলছে, ‘এ গরম একখান ভাকা পিঠা দে কেনে রে। না না, ঐ টা দে, এলায় যেইটা বানাইল তোর বাপ, ঐটায় দে”

এভাবেই চলছে চিরিরবন্দর রেলবাজারের এই পিঠা-পুলির দোকান।

আজ যেই আসনে মানুষটি সে তার বাবার জায়গায় বসেছে, আর তার জায়গায় বসে তার নিজের ছেলে। সারাদিন স্কুল করে এসে বাবাকে সাহায্য করে চলেছে, ছোট আনোয়ার।

বাজার শেষে মানুষজন দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আতপ চালের গন্ধে নিজে দুইটা পিঠা না খেয়ে যেতেই পারে না।


আবার যাওয়ার সময় সদ্য বিয়ে করা নতুন বউ এর জন্য কাঁচা লঙ্কা+ ধনিয়া বাটা, আর পাটালি গুড়ের  সাথে বেঁধে নিলেন দুটি ভাপা পিঠা।

আগে খড়ের ছাউনির জায়গা দখল করেছে টিনের চালা...

এভাবেই চলছে সকাল আর সন্ধ্যায় ভাপা চিতই -পিঠার ৩০ বছরের উৎসব...


-হাবিব লাবু