Tuesday, July 4, 2017

চিরিরবন্দরে শিক্ষক সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত SAC











চিরিরবন্দরে শিক্ষক সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত।
আজ সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু হলে শিক্ষক সম্মাননা, শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)
অনুষ্ঠানে ২জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়, বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয় এবং কয়েকজন অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও চিরিরবন্দরের একজন মহিলা ক্রিকেটার পবিত্রা রায় এবং শিশুদের নিয়ে কাজ করার বিশেষ অবদানের জন্য ইউনেস্কো কর্তৃক পুরস্কারপ্রাপ্ত শিরিন শিলাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টুডেন্ট এসোসিয়েশন অব চিরিরবন্দরের সভাপতি জনাব মো: আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অর্থপেডিক সার্জন এবং আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা: মো: আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: আজিম উদ্দীন গোলাপ এবং জেলা পরিষদের সদস্য জনাব মো: মোস্তাফিজার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন এবং স্যাক এর সাবেক সভাপতি মো: হাবিবুর রহমান লাবু, মো: আরিফুল ইসলাম, অসিম রায়, আসিফ, সোহাগ, লিটন সহ সকল সদস্যগন।
অতিথিরা সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং কাজের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
সংগঠনের সাঃ সম্পাদক আল ফাহাদ আশিক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।
ধন্যবাদ জানাই, সন্মানিত স্যারদের, প্রফেসর ডাঃ আমজাদ স্যার, খায়রুল স্যার, সামাদ স্যার, জালাল স্যার, কৃষ্ণপদ স্যার, মাহাতাব স্যার, ইউসুফ স্যার, মিজান স্যারকে।
অশেষ ধন্যবাদ জানাই, সন্মানিত সদস্য ভাইদের, ফিজার ভাই, গোলাপ ভাই, বক্কর ভাই, শাহিনুর ভাই, হাবিব ভাই, রাশেদুল ভাই, মাজেদুর ভাই, ওয়াসিফ ভাই, জেমি ভাই সহ আমাদের শক্তির উৎস ভাইদের।
২২০ জনের স্থান সংকুলান না হওয়ায় এবং সবার জন্য টি- শার্টের আয়োজন করতে না পারায় আমরা দুঃখিত।
ভালো থাকুক স্যাকের প্রতিটি সদস্য
ভালো থাকুক স্যাকের ভালো কাজগুলো
জয়তু #SAC
Remove
Get More Likes, Comments and Shares
This post is performing better than 70% of other posts on your Page. Boost it to get more great results.
শিক্ষক সন্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধা বৃত্তি অনুষ্ঠান - ২০১৭
-1:09
Remove
Get More Likes, Comments and Shares
This post is performing better than 80% of other posts on your Page. Boost it to get more great results.
Remove
Get More Likes, Comments and Shares
This post is performing better than 70% of other posts on your Page. Boost it to get more great results.
আপনার আগমনের অপেক্ষায় "বঙ্গবন্ধু হল" এ, ২৭ জুন, সকাল ৯.৩০ মিনিট...
চিরিরবন্দরের একজন সফল মানুষের গল্প।
মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন...
আমাদের চিরিরবন্দরের কৃতী সন্তান , দেশ বরেণ্য অথোপেডিক্স সার্জন , চিরিরবন্দর শিক্ষানগরীর অগ্রসৈনিক , আমেনা -বাকি স্কুলের প্রতিষ্ঠাতা প্রফেসর...
chirirbandar5240.blogspot.com

No comments:

Post a Comment