"পুরো বিকেলটা আপনি এখানে কাটালে একটুকু বিরক্ত হবে না- আশ্বস্ত করছি"
শান্ত তরঙ্গিনী ধারা, পাশে রেলব্রিজ, মাঝে মাঝে ট্রেনের ঝি ঝি শব্দ করে ছুটে চলা।
গ্রামের ছেলেদের ফুটবল খেলা, সারাদিন মাছ মেরে জেলের বাড়ি ফেরা, মাঠে বাধা গরু নিয়ে গায়ের বধুর বাড়ি ফেরা,আস্তে আস্তে সূর্য মামার ডুবে যাওয়া।
কাঁকড়া নদীর বাঁধে বসার আসনটিতে বসে অনায়াসে একা কিংবা বন্ধুর সাথে কেটে যাবে ঘণ্টার পর ঘণ্টা, টেরও পাবেন না, কখন কানে ভেসে আসছে মাগরিবের আযান।
ছবিঃ আত্রাই শাখা-কাঁকড়া নদী, চিরিরবন্দর, দিনাজপুর।

No comments:
Post a Comment