- উত্তর ভোলানাথপুর, চিরিরবন্দর, দিনাজপুর।
প্রায় প্রতি গ্রামে খুঁজলে দু- একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু পাওয়া যাবে।
শুধুমাত্র গ্রামে জন্মেছে বলেই তারা
শহরের প্রতিবন্ধী বাচ্চাদের মত লেখাপড়া কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা পায় না। অনেক বাবা-মা তাদের সন্তানদের বাড়ির বাইরেও বের হতে দেয় না।
কিন্তু একটু সহযোগিতা আর কিছু ভাল মানুষ থাকলে তারাও বাঁচতে পারবে স্বাভাবিক শিশুদের মত।
তেমনি আমাদের উপজেলায় ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়ন পরিষদের সামনে এই বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি।
অনেক মহৎ ব্যক্তিত্বের অধিকারি হলেই ব্যক্তি পর্যায়ে এমন স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব।কাদের উদ্যোগে করা হয়েছে আমি জানি না। তবে যারাই করুক, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনাদের যাদের সামর্থ্য আর সৎ ইচ্ছা আছে মানবতার কল্যানে কিছু করার, দয়া করে এগিয়ে আসুন। সাহায্য করুন স্কুলটির।
পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকার উপলক্ষগুলো এইসবই...
এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে চিরিরবন্দর। #Go_Ahead_Bangladesh
No comments:
Post a Comment