Monday, January 23, 2017

১৯৭১, ৭ ডিসেম্বর চিরিরবন্দরের সূর্য সন্তানরা বিতাড়িত করেছিল পাকিস্তানী নরপিশাচদের
চিরিরবন্দর হয়েছিল মুক্ত
আজ চিরিরবন্দর মুক্ত দিবস
ডিসেম্বরের শেষ দিকে পাকিস্তানি অমানুষগুলো যখন বুঝতে পারলো আর পেরে ওঠা সম্ভব নয় তখন তারা ভারতের কাছাকাছি এলাকাগুলোতে হামলা করা শুরু করলো।
৬ ডিসেম্বর রাতে তারা চিরিরবন্দরে অতর্কিত হামলা করলে চিরিরবন্দরে অবস্থানকারী মুক্তিবাহিনী প্রস্তুত ছিল না। তাতে কি, বুকে যাদের লাল-সবুজের পতাকা আঁকা হয়ে গেছে তারা কি বুলেটের আঘাতে লাল রক্ত দেখে ভয় পাবে? রাতের অন্ধকারে তারা প্রতিরোধ গড়ে তুললো।

শুরু হল তুমুল সম্মুখ যুদ্ধ। ভারী গোলা বারুদের সামনে নিতান্তই অসহায় মুক্তিবাহিনী বীরের বেশে লড়ে গেছে দেশীয় অস্ত্র দিয়ে, চোখে মুখে ছিল স্বাধীন দেশে মানচিত্র, স্বাধীন মানুষের মুখের হাসি।
অবশেষে ভোরের দিকে পাকী হানাদারবাহিনী পিচু হটতে শুরু করে। মারা পড়ে পাকিস্তানের ৯ সেনা। সূর্য উঠলো ৭ ডিসেম্বরের, এ যে মুক্তির সূর্য, এ যে স্বাধীন চিরিরবন্দরের সূর্য, রক্তে ভেজা লাল সে সূর্য।
চূড়ান্ত বিজয়ের ঠিক কিছুদিন পূর্বে এই যুদ্ধেশহীদ হন চিরিরবন্দরের বীরসন্তান নেছার উদ্দিন, আব্দুস সোবাহান, ইলিয়াস উদ্দীন ও বেঙ্গল রেজিমেন্ট সৈনিক নজিবর রহমান। আপনারা জান্নাতবাসী হোন।
এছাড়া পুরো ৯ মাস জুড়ে বিভিন্ন যুদ্ধে চিরিরবন্দরের ২১ জন সম্মুখ যুদ্ধে শহীদ হোন----
১৯৭১ মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধে শহীদ, চিরিরবন্দরের ২১ সূর্য সন্তান...
১। শহীদ গোলাম মোস্তফা-উত্তর পলাশবাড়ী।
২। শহীদ মোজাফফর আলী- নখইর।
৩। শহীদ জহুর আলী- দঃ সুকদেবপুর।
৪। শহীদ ফজলুর রহমান- নান্দেড়াই।
৫। শহীদ ওসমান গনি- জয়দেবপুর।
৬। শহীদ আব্দুল আজিজ- বড় হাসিমপুর।
৭। শহীদ জবান আলী- খোচনা।
৮। শহীদ মোতালেব হোসেন- বানিয়াখাড়ি
৯।শহীদ গোলাম মোস্তফা- তাজপুর।
১০। শহীদ আবুল ফজল- চকমুসা।
১১।শহীদ আফসার আলী- হরিহরপুর।
১২। শহীদ আব্দুল জলিল- কৃষ্ণচন্দ্রপুর।
১৩। শহীদ সাইদুর রহমান- কালীগঞ্জ।
১৪। শহীদ ইলিয়াস হোসেন
১৫। শহীদ নেছার উদ্দিন- মথুরাপুর।
১৬। শহীদ নাছির উদ্দিন- আন্ধারমুহা।
১৭।শহীদ নজিবর রহমান- রাজাপুর।
১৮। শহীদ আব্দুল সোবহান- বাসুদেবপুর।
১৯। শহীদ জালাল উদ্দিন- তাজপুর।
২০। শহীদ ইব্রাহিম- হযরতপুর।
২১। শহীদ মাহাতাব বেগ
চিরিরবন্দরের নতুন প্রজন্ম আপনাদের এই ত্যাগ আজীবন স্মরণ করবে, আপনাদের দেখানো সাহসিকতা আমাদের অগ্রযাত্রার পাথেয়। নতুন প্রজন্মের পক্ষ থেকে,

হাজার সালাম চিরিরবন্দরের সূর্যসন্তাদের প্রতি

No comments:

Post a Comment