Friday, February 3, 2017

“তিন পুরুষের ভাপা-চিতই পিঠার মুখরোচক স্বাদ”

 কুয়াশাভেজা সকালে আপনি আছেন ভাপা পিঠা বাটি হাতে নিয়ে, চারিদিকে ঘন কুয়াশার মাঝে আপনি। প্রচণ্ড শীতে আপনি কাপছেন, আর মজা করে পিঠা খাচ্ছেন ...

হয়তো এমন শীত পাওয়া যায় না সচরাচর, অথবা আপনি লেপ থেকে উঠতে উঠতে সকাল শেষ।

তবে সন্ধ্যায় বাজারে এমন পিঠা খাওয়া কি মিস করবেন... হয়তো না   

উনুনের সামনে বসে বাবা, এক হাতে ভাপা পিঠা বানানোর ছোট বাটি, আর অন্য হাত ঢেঁকি ছাটা চাল দিয়ে ভরে নিচ্ছেন বাটিটি। মাঝে মাঝে চুলার খড়িটি ঠেলে দিচ্ছেন।

কিছুক্ষন পর চিতই পিঠার চুলার উপর রাখা মাটির কড়াইয়ে ঠেলে দিচ্ছেন পানি মিশ্রিত চালের আটা। একটি ভাপা পিঠা উঠছে তো অন্য দিকে হয়ে আসছে চিতই পিঠা।

এভাবে অত্যন্ত নিপুন হাতে চলছে বাবার পিঠা বানানো। ঠিক পাশেই বসে আছে ছেলে, কেউ আসছে আর বলছে, ‘এ গরম একখান ভাকা পিঠা দে কেনে রে। না না, ঐ টা দে, এলায় যেইটা বানাইল তোর বাপ, ঐটায় দে”

এভাবেই চলছে চিরিরবন্দর রেলবাজারের এই পিঠা-পুলির দোকান।

আজ যেই আসনে মানুষটি সে তার বাবার জায়গায় বসেছে, আর তার জায়গায় বসে তার নিজের ছেলে। সারাদিন স্কুল করে এসে বাবাকে সাহায্য করে চলেছে, ছোট আনোয়ার।

বাজার শেষে মানুষজন দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আতপ চালের গন্ধে নিজে দুইটা পিঠা না খেয়ে যেতেই পারে না।


আবার যাওয়ার সময় সদ্য বিয়ে করা নতুন বউ এর জন্য কাঁচা লঙ্কা+ ধনিয়া বাটা, আর পাটালি গুড়ের  সাথে বেঁধে নিলেন দুটি ভাপা পিঠা।

আগে খড়ের ছাউনির জায়গা দখল করেছে টিনের চালা...

এভাবেই চলছে সকাল আর সন্ধ্যায় ভাপা চিতই -পিঠার ৩০ বছরের উৎসব...


-হাবিব লাবু

No comments:

Post a Comment