Tuesday, January 31, 2017

"Introducing Chirirbandar Degree College"

১৯৮৬ সালে জন্ম, অনেক বড় বড় ভাইয়ের স্মৃতি বিজড়িত চিরিরবন্দর ডিগ্রী কলেজের প্রাঙ্গণ। অনেক দেরি করে হলেও চিরিরবন্দরে পুরনো এই কলেজটি আগে ছিল রাজনীতি এবং উচ্চ শিক্ষার কেন্দ্র বিন্দু।

রাজনীতি চর্চার একটা আখারা ছিল মহাবিদ্যালয়টি। ৮৬-৯০ সাল শিক্ষার্থীদের এরশাদ ছুটি, গণতন্ত্রের আন্দোলনে চিরিরবন্দরের তখনকার যুবক শিক্ষার্থী, নেতাদের বলিষ্ঠ কণ্ঠ ছিল অনেক দিন মনে রাখার মত তীব্র।

৯০ দশকে পরিক্ষায় নকল করাটা যখন ছিল একটা আর্ট, ঠিক তখন এই মহাবিদ্যালয়টি ছিল অনন্য। মহা আনন্দে এই মহান কর্মটি সবার দ্বারা সম্পাদিত হত।  স্যাররা ও রুমের সবাই নকল করতো অত্যন্ত সনানন্দে।

কথিত আছে, " একদা একজন ম্যাজিসট্রেড জনৈকের নকল ধরেছিলেন, তার প্রতিদান স্বরূপ উনাকে ধান খেতের কাঁদা দিয়ে দৌড়িয়ে পালাতে হয়েছিল"

এখন শুনলে মজা লাগে।  যাহোক তবুও সেই সময়ে তারা ছিলেন বস।

অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও, আজও কলেজটির খুব একটা উন্নতি না হওয়াটা চিরিরবন্দরবাসীর  জন্য কি দুর্ভাগের না পরিতাপের বুঝতে পারি না আজও???????
"Introducing Chirirbandar Degree College"


শান্ত, স্নিগ্ধ, নির্মল বাতাসের চিরিরবন্দরের কালীগঞ্জের কাঁকড়া নদীর এক

"মিষ্টি সকাল"
শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে, ফজরের নামাজ যারা পড়েন তারাই শুধু বুঝবেন এই স্নিগ্ধতার আসল পরশ। লেপ, কাঁথা মুড়ি দিয়ে সকাল পার করলে এমন মিষ্টি সকাল আপনার অধরাই থেকে যাবে।

শীতের রাজ্য দিনাজপুর, বরণ ডালা সাজিয়ে অপেক্ষায় শীতের রানীর :)

মৃদূ বাতাস, বাঁশ পাতার খসখস শব্দ, আড়াআড়ি দুটো বাশ, ঝিরিঝির বৃস্টি, হালকা শিক্ত বালু মাটির রাস্তা...

আর আপনি চলেছেন সাইকেলে বেল বাজাতে বাজাতে,  গুনগুন করে গাইছেন গান🎶🎶🎶... (ভাবুনতো একবার)

ছবিটি তোলার সময় এমনি এক মুহুর্তে আমি হাটছিলাম এস আর সোহেল👣 👣  সাথে,  চিরিরবন্দর এর দক্ষিন দগড়বাড়ির এক মেঠোপথে...

Saturday, January 28, 2017

চিরিরবন্দরের লাল-সাদা ব্রিজগুলো 

" টাকা আসিয়াছে শুধুমাত্র শুষ্ক প্রায় নদীটির মাঝে একটা কালভার্ট বানানোর,
দুই ধারে পানি জমিয়া থাকিলে, মানুষজন কি করিয়া বর্ষায় ব্রীজ পার হইবেন?
তাহার উত্তর কারো জানা নাই।
তবে কি ইহা শুধু শীতকালে ব্যবহারের জন্য ;)
তবুও কষ্ট করিয়া এই অধম ছবি তুলে,
সবুজের মাঝে লাল ব্রিজটা সুন্দর লাগিছে বলে :)
ছবিঃ বেলতলি- বিন্যাকুড়ি বাজার।

Thursday, January 26, 2017

দিনাজপুর -০৪ খানসামা-চিরিরবন্দর একই সুতোয় গাথা, কিন্তু তফাৎ যখন রাত ও দিনের মত।

একটি আসন, একই এম.পি, একই মন্ত্রী, খানসামা- ইউনিয়ন সংখ্যা -৬ আর চিরিরবন্দর ইউনিয়ন সংখ্যা- ১২। তাদের থেকে আমরা কোন অংশেই কম নেই।

কিন্তু একটা বিষয়ে আমরা অনেক পিছিয়ে, চিরিরবন্দর বাসী উদ্যোগ ও তেমন মন মানসিকতা নেই সেদিকটায় । তারা খানসামাকে আধুনীকায়ন করতে জীবন বাজী রাখতে প্রস্তুত। তাদের দৃষ্টি ভঙ্গী পরিবর্তনই সাফল্যের মুল কারন বলে মনে করা হয়। তারা তাদের অধিকার আদায়ে প্রয়োজনে মাঠে নামতেও প্রস্তুত।

 অন্যদিকে আমরা বড় বড় বুলি ছাড়ি কিন্তু কাজের বেলাই খাতাটি থাকে শুন্য। তাই আসুন কথাই নয় কাজ হোক আমাদের ব্রত।

আসুন আমাদের প্রানের একটাই দাবী

অবিলম্বে চিরিরবন্দর কে পৌরসভা হিসাবে ঘোষনা সহ তা বাস্তবায়ন করা হোক।

-Journalist M. I Asad

Wednesday, January 25, 2017

"কমলদিঘী বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়"

- উত্তর ভোলানাথপুর, চিরিরবন্দর, দিনাজপুর।

প্রায় প্রতি গ্রামে খুঁজলে দু- একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু পাওয়া যাবে।

শুধুমাত্র গ্রামে জন্মেছে বলেই তারা
শহরের প্রতিবন্ধী বাচ্চাদের মত লেখাপড়া কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা পায় না। অনেক বাবা-মা তাদের সন্তানদের বাড়ির বাইরেও বের হতে দেয় না।

কিন্তু একটু সহযোগিতা আর কিছু ভাল মানুষ থাকলে তারাও বাঁচতে পারবে স্বাভাবিক শিশুদের মত।

তেমনি আমাদের উপজেলায় ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়ন পরিষদের সামনে এই বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি।

অনেক মহৎ ব্যক্তিত্বের অধিকারি হলেই ব্যক্তি পর্যায়ে এমন স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব।

কাদের উদ্যোগে করা হয়েছে আমি জানি না। তবে যারাই করুক,  আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আপনাদের যাদের সামর্থ্য আর সৎ ইচ্ছা আছে মানবতার কল্যানে কিছু করার, দয়া করে এগিয়ে আসুন। সাহায্য করুন স্কুলটির।

পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকার উপলক্ষগুলো এইসবই...

এগিয়ে যাবো আমরা, এগিয়ে যাবে চিরিরবন্দর।  #Go_Ahead_Bangladesh


এই জায়গাটিতে না আসলে আপনি চিরিরবন্দরের বাসিন্দা হতেই পারেন না... :)

ঘুঘুরাতলির বটবৃক্ষটি


রাজনীতিবিদদের কাছে প্রিয় সমাবেশ করার জন্য।
আর সবচেয়ে প্রিয় ভ্যানওয়ালাদের, গরমের দিনে বটের ছায়া তলে একটু জিরিয়ে নেয়ার জন্য। 

কথিত আছে, ৫ রাস্তার মোড় হওয়ার মানুষ জায়গাটির নাম দিয়েছিল "ঘুঘুরাতলি"