আমেনা-বাকী
রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও এ বি ফাউন্ডেশনের ১৭ তম জন্ম দিনে
ফাউন্ডেশনের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বরণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ
আমজাদ হোসেন স্যারের শুভেচ্ছা বার্তাঃ-
“শিক্ষাই পারে জাতিকে একটি শক্তিশালী জনগোষ্ঠী উপহার দিতে” এই শ্লোগান ২০০০ সালের ৫ই জুলাই আমার মাতা আলহাজ¦ আমেনা খাতুন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ভিত্তি স্থাপন করেণ। ২০০১ সালে ২৯ শে জানুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি জনাব এ. টি. এম. আফজাল সাহেবের উপস্থিতিতে আমি বলেছিলাম “স্বপ্ন মোদের আকাশ ছোঁয়া, সাধ্য মোদের সীমিত ” দিনাজপুরের মত অবহেলিত জনপদে আশার আলো জ¦ালাতে ভবিষ্যৎ প্রজন্মকে মাথা উঁচু করে দাঁড়াতে, বলতে “আমরাও পারি”। সেদিনের অঙ্গীকার ছিল দেশ ও জনপদের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে আজকের শিশুদের গুনগত শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠা করা। যেখান থেকে কোমলমতি শিক্ষার্থীদের মনে এই বোধদয় হবে, শিক্ষার মূল ব্রত সেবা। যেখানে শিখবে নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক সম্মানের। বুঝবে ১০টি টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে নিজের উপার্জিত ১টি টাকা অনেক মূল্যবান।
অস্পট স্বর নিয়ে কম্পমান বক্ষে, ১৬৫ জন ছোট নিস্পাপ শিশু আর ০৮ জন শিক্ষক নিয়ে ২০০১ সালে হাতে গোনা কয়েকটা শ্রেণী কক্ষেএ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারের যাত্রা শুরু হয়। নীতিতে অবিচল থাকায় আমরা গত ১৬ বছরের মাথায় এসে হয়তো বা আমাদের আকাশ ছোঁয়া স্বপ্নের পথ বেয়ে অনেক দুর এগুতে পেরেছি। আজ আমেনা-বাকী নামের আবাসিক বিদ্যালয়টি আপনাদের তথা উত্তর জনপদের একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছি। তাই মহান আল্লাহ্তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করছি।
এই কঠিন পদযাত্রায় অনেকেই আমার সাথে কাজ করেছেন নানাভাবে। অকুন্ঠ চিত্তে তাদের কয়েকজনের নাম না বললেই নয়, যাদের নাম উল্লেখ করতে হৃদয় ভারাক্রান্ত হয়, তাদের একজন হলেন আমার শ্রদ্ধেয় চাচা, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম মন্ডল, যিনি আপোষহীন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার নীতি বাস্তবায়নে অটল ছিলেন। এই স্বল্প ভাষী দৃঢ় চিত্ত মানুষটি অতি প্রিয় অসংখ্য সোনামনিদের দুঃখের সাগরে ভাসিয়ে ২০০৬ সালে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই মানুষটি কালবৈশাখীর তান্ডবে বিধ্বস্ত আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের টিন উড়ে যাওয়া ঘরে, জলে ভেজা অন্ধকারে আলোকবর্তিকা হয়ে অত্যন্ত স্নেহের আবাসিক শিক্ষকদের পাশে থেকে ভয়কে জয় করার এক কবিতা রচনা করেন।
সর্বোপরি আমার মাতা আলহাজ¦ আমেনা খাতুন, আমার সহধর্মিনী ডাঃ শামীমা আমজাদ, যিনি এ. বি ফাউন্ডেশনের সহসভাপতি ও একাডেমিক কাউন্সিলের সভাপতি, আমার দু’সন্তান, আমার ছোট ভাই-বোন ও তাদের সস্তানরাসহ অনেক দুর ও নিকট আতœীয় এলাকার আপান বন্ধু-স্বজন, গুনীজন সার্বক্ষনিক আমাকে সাহস ও শক্তি যুগিয়েছেন। বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান বিশেষ করে মিসেস রওশন আক্তার, রিতা চৌধুরী (সাইফুদ্দিন-রিতা ফান্ড) সেলিম সিরাজ, (পরিচালক এলিট পেইন্ট গ্রুপ) ও গ্লিংকো ফাউন্ডেশন তাদের সাধ্যমত এই প্রতিষ্ঠানটিকে যে ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আজকের এই দিনে আমি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
এই সাফল্যের কৃতিত্ব আপনাদেরই। আপনাদের অকুন্ঠ ভালবাসা, সমর্থন ও বিশ্বাস আমাদেরকে আরও বলিয়ান করে তুলেছে। আমরা আপনাদের কাছে আমেনা-বাকী প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ বিশেষ করে আমার রোগীরা যারা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করে আমাকে সময় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি সবার প্রতি রইল আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা, স্নেহের ও ভালবাসা।
১৬ বছরের এ পথ চলায় আপনারা আমাদের সাথী। ঝড় বাদল আর শীতের তীব্রতাকে উপেক্ষা করে আপনারা সোনামনিদের তুলে দিয়েছেন আমাদের হাতে। অনেক কষ্ট বিড়ম্বনার মধ্যেও আপনাদের সাথে শিক্ষকরা তাদের দায়িত্বে সচেতন থেকেছেন। তারা অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। আর এই মহান পেশায় নিবেদিত প্রাণ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মিজানুর রহমান, উপাধাক্ষ্য বিনয় কুমার দাস, অধ্যাপক মোঃ সামসুল হক, পরিচালক (শিক্ষা, পরিকল্পনা ও বাস্তবায়ন) যিনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম উন্নয়নে এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে বলিষ্ঠ অবদান রেখে চলেছেন। নিবেদিত প্রাণ এই শিক্ষক মন্ডলীর জন্যই আজ আমরা সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে পেরেছি। বিনয়ের সাথে উল্লেখ করতে চাই আধুনিক মান-সম্মত আর্ন্তজাাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টির উদ্দেশ্যে আমাদের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে, আমেনা-বাকী ২০০১৪ সালে আমেনা-বাকী মহাবিদ্যালয়ের শুভ সূচনা। যে সূচনা হোক নিরন্তর পথচলা।
এছাড়াও এ.বি ফাউন্ডেশনের আওতায় সেলাই প্রশিক্ষণ প্রকল্প , দশটি শিশু বিকাশ কেন্দ্র, আই সি টি সেন্টার চালু এবং মৎস্য ও পোিিল্ট্র ফার্ম বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সেবার জন্য এ. বি ডায়াগষ্টিক সেন্টার চালু করা হয়েছে। আমরা একটি সর্ববৃহৎ লাইব্রেরী ও কারিগরী শিক্ষার প্রতি দৃষ্টি দিয়েছি।
আমরা জানি, এ সাফল্যের রাস্তায় অনেক প্রতিকূলতার সম্মূখীন হতে হবে, পাড়ি দিতে হবে দুস্তর পারাপার। বিশ্ববিদ্যালয়ের সাথে স্বাস্থ্যসহ অন্যান্য অনুষদ প্রতিষ্ঠা অসম্ভব বলে মনে হলেও আজ আমরা সে স্বপ্ন দেখতেই পারি, দেখছি তবে এটাও মানতে হবে স্বপ্ন দেখা আর লক্ষ্য নির্ধারণ অনেকটা সহজ হলেও স্বপ্ন পূরণ আর লক্ষ্য অর্জন ততটা সহজ নয়। আসুন আমরা সবাই মিলে শিক্ষা আর স্বাস্থ্যের শেষ সিড়িটা অতিক্রম করার চেষ্টা করি। উল্লেখ্য যে, আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই ইতিমধ্যেই এ. বি বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এর জমি ক্রয় শুরু হয়েছে। আগামিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ করার মাধ্যমে উত্তর জনপদের মানুষের মাঝে নতুন দ্বার উম্মোচন করব। আসুন আজকের এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের এ দিনে প্রিয় এলাকাবাসী, প্রশাসনের কর্মকর্তাসহ এ. বি ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সকল সদস্যদের নিঃস্বার্থ সহযোগিতা, নিষ্ঠার সাথে স্বরণ করছি।
সাংবাদিক ভাইয়েরা, যারা বিভিন্ন সময় আমাদেরকে তাদের কলমের মাধ্যমে তুলে ধরেছেন, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন ও সফলতা প্রচার করে এ. বি প্রতিষ্ঠানকে দেশ বিদেশে পরিচিত করেছেন তাদেরকেও শ্রদ্ধার সাথে স্বরণ করছি।
সর্বশেষে বলতে চাই আমেনা-বাকী আপনার আমার সকলেরই প্রতিষ্ঠান। চিরিরবন্দর তথা দিনাজপুর ও উত্তরবঙ্গের একটি মানুষ গড়ার কারখানায় শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এটি একটি সুন্দর সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। মাটি মানুষ আর দেশ আমাদের কাছে বড়, তাই মেধা আর মননের বিকাশ ঘটিয়ে আসুন আমরা একটি সুন্দর সুশীল সমাজ ব্যবস্থার বীজ বপন করি।
একটি শিক্ষিত সমাজ দেশ ও জাতির অহংকার-
অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
এ. বি ফ্উান্ডেশন